বিচারহীন আত্মহত্যাই ধর্ষিতার অন্তীম পরিণতি

বিচারহীন আত্মহত্যাই ধর্ষিতার অন্তীম পরিণতি 

সর্বত্রই চলছে কাঁদা ছোঁড়াছুড়ি, একদল খাচ্ছে, নাম পড়ছে অন্য জনের। হালের হিসেবে জিহ্বা বসাচ্ছে নাম না জানা অপরিচিত কেউ। চুরি, লুটপাটে ঘর পূর্ণ করে একেকজন বলে,  অ্যাঁ চোরই দেখিনি। 

দক্ষিণে লুটতরাজ, বামে ধর্ষণ, পশ্চিমে কূপিয়েছে কেউ। না, কেউ দেখেনি, প্রতিবাদ করেনি, নিরাপদ দূরত্বে বুলি আওড়িয়েছে আরও অনেকেই। ঘাতকের বিচার অব্ধি পৌঁছায়নি ফেইসবুক জুড়ে আলোচনা-সমালোচনার প্রতিবাদ প্রবাহ। সমাবেশ, প্রতিরোধ ,প্রতিবাদ, মানবতা, আইনকে উপেক্ষা করেই পত্রিকাগুলোর নিত্য নতুন চমৎকৃত বাংলা টাইটেলের মত করে নিত্যদিনই ঘটে চলেছে ধর্ষণ, লুটতরাজ, হত্যার মত অঘটন কিংবা কোন অবাঞ্ছিত ঘটনা।

ফাইল ছবি: ধর্ষিত অসহায় নারী

গেল কয়েক মাসে ১০০ এরও বেশি নারী এবং শিশু ধর্ষিত হয়েছে । কিন্তু সে অনুপাতে বিচার পেয়েছে কজন? কিংবা আদ্বব্ধি হয়ে আসা ধর্ষণেরই বা কজন প্রাপ্য সাজা পেয়েছে? খুব স্বাভাবিক, এই হিসেবটা কোনদিনই মিলেনি আর মিলবেও না। 

বোরকায় আটকাচ্ছে না ধর্ষণের পরিধি, একই হারে লাগামহীন ভাবে বেড়েই চলেছে শিশু ধর্ষণও। দেশ  হয়েছে ঠিকই, কিন্তু স্বাধীনতার ৪৯ বছরেও মানুষ নিজের করে পায়নি প্রত্যাশিত বৈর্ধ অধিকার। ধর্ষণ মহামারিতে দিনের পর দিন বিষিয়ে যাচ্ছে এই মুমূর্ষু  বাঙালী। সরকার, আইন, রক্ষক পকেটে রেখে এক ধর্ষকেই কাটা পড়ে নিরাপত্তার মত মৌলিক অধিকার। একটা মেয়ের নিরাপত্তা নেই পরিবারে, রাস্তায়, বাসে কিংবা কোন কর্মপ্রতিষ্ঠানেও। অরাজকতার এই ধর্ষিত দেশের সর্বত্রই ছড়িয়ে ছিটিয়ে আছে ধর্ষর্কের বিষাক্ত চোখ। সমস্যাটা আসলে ঠিক কোথায়? এত কিছুর পরেও কেন ধর্ষণের কমানো সম্ভব হচ্ছে না? কিংবা ধর্ষণ রোধে আমাদের করণীয়টা কী?

আমার চোখে ধর্ষণের মূল কারন ক্ষমতার অপব্যবহার এবং আইনের দুর্বলতা। হ্যাঁ, ক্ষমতার বলেই পুরষ কর্তৃক ধর্ষিত হয় একজন নারী কিংবা মেয়ে। কারন সে খুব ভালো করেই জানে, ক্ষমতার বলে আইনের ফাঁকফোকর দিয়ে একদিন ঠিকই সে বেড়িয়ে যাবে। সর্বদাই একজন ক্ষমতাবান লোক দ্বারা ধর্ষিত হয় অপেক্ষাকৃত কোন দুর্বল প্রতিপক্ষ। সাংসদীয় আত্মীয় কিংবা দেশ পরিচালনায় পরিবারের কারো উল্লেখযোগ্য অবস্থান, অর্থ সম্পত্তির প্রাচুর্য্য একজনকে ক্ষমতাবান বানিয়ে দেয়, সেই ক্ষমতার ব্যবহারেই ধর্ষক পূর্ণ করে তার অনৈতিক জৈবিক চাহিদা। বিপরীতে অসহায়ত্বের শেকলে আটকে থাকা ধর্ষিতার কপালে জুটে এর চেয়েও বড় সর্বনাশের পূর্বাভাষ। অর্থের দৌরাত্ম্যে বিচারহীন আত্মহত্যা হয় অনেক ধর্ষিতার অন্তীম পরিণতি।

একজন ক্ষমতাবান নারী, ধর্ষকের কাছে আতঙ্কের মত। ধর্ষণ তো দূরে থাক, তাকে ধর্ষকরা সমীহ করে, কারন তারা জানে তার ক্ষমতার ব্যবধি তাদের ঠিক কোথায় নিয়ে যেতে পারে। 


নীতিটা খুব সাধারণ, "অপেক্ষাকৃত দুর্বলেরা ধর্ষিত, নিপিড়িত, নির্যাতিত  হবে।" শোষণের নীতি রপ্ত করে শাসকের মত ধর্ষকরাও ন্যায়নীতি পায়ে ঠেলে ইংরেজ কিংবা পাকিস্তানি বর্বরদের মত দুর্বলের উপর হামলে পরে।

 
কারন, এই দেশে আইন থাকলেও আইনের যথাযথ বাস্তবায়ন নেই। যেদেশে একজন সাংসদীয় ব্যক্তির হত্যাকান্ডে জড়ীতদের বিচার হতে দুই যুগেরও বেশি সময় চলে যায় সে দেশে ধর্ষণের বিচার কার্যকর হতে পাঁচ, ছয় যুগ এমনিতেই পেরিয়ে যাবে। ক্ষমতা আর আইনের দুর্বলতাকে কাজে লাগিয়ে দিনেরপর দিন জ্যামিতিক হারে বেড়েই চলেছে ধর্ষণের এই নিদারুণ নৈরাজ্য।   

ধর্ষকের কোন জাতি নেই, কোন পরিচয় নেই! ধর্ষক হলো, হালের এই কঠিন কালে জন্ম নেওয়া মানুষরূপী বিষধর নর দানব। ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবীতে, মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া মৃত্যুদণ্ডের ঘোষণাকে সাধুবাদ জানাই। এরই সাথে  স্বল্পতম সময়ে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আহ্বান করছি। ধর্ষক প্রমাণিত হওয়ার পরিপেক্ষিতে, ১ থেকে সর্বোচ্চ ৭ দিনের মধ্যে ধর্ষকের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে পারলে অচীরেই ধর্ষণের হার অনেকাংশে কমে আসবে। আইনি জটিলতায় ধর্ষকের বিচার যেন আটকে না যায় সে ব্যাপারে সার্বক্ষণিক নজরদারী সহ বিশেষ ট্রাইবুনালে বিচারের ব্যবস্থা করতে হবে।

তুমি নিপিড়িত, অত্যাচারিত, নিগৃহীত, ধর্ষিত হলে, কেবল  ক্ষমতায়িত হওয়ার পরই তুমি বিচার পেতে পার, কিংবা প্রতিপক্ষকে দাঁড়া করাতে পার হিসেবের কাঠগড়ায় । মাটির উপরে তোমার নিরাপত্তা নেই মেয়ে, যদি পার প্রতিরোধ কর। নিজেকে রক্ষায় নিজের সর্বোচ্চটুকু দাও, ধর্ষকের বিরুদ্ধে প্রয়োজনে সশস্ত্রে রুখে দাড়াও। একজন ধর্ষক মরে গেলে দেশের কোনকিছু আসবে যাবে না, তবে তোমাকে কিন্তু পৃথিবীর ভীষণ প্রয়োজন।

লেখক: মো. রাফছান আহমেদ
শিক্ষার্থী, মেরিন সায়েন্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 
মোবাইল: 01859569175

ইংরেজিতে কথা বলা শেখার জন্য ৩৩১ টি গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ (বাংলা উচ্চারণ সহ)


কিছু ভিন্ন ধরনের শব্দার্থ দেওয়া হল যা কথোপকথনে বহুল ব্যবহৃত হয়। এছাড়া বিভিন্ন শব্দের অর্থ জানা থাকলে নিজেও বাক্য তৈরি করে কথা চালিয়ে যাওয়া যায়।


1) Aurora(অরোরা) – মেরুপ্রভা 
2) Anchor (এ্যা ঙ্কর) – নোঙ্গর 
3) Antimony (এ্যান্টিমোনি) – সুরমা 
4) Arsenic (আর্সেনিক) – সেঁকোবিষ 
5) Admire (এ্যাডমায়ার) – প্রসংসা করা 
6) Allot (এ্যালট) – বরাদ্দ করা 
7) Astral(এ্যাস্ট্রাল) – তারকাসন্ধীয় 
8) Aggression(এ্যাগরেশন) – জবর দখল।
9) Armour (আর্মা’র) – বর্ম 
10) Author (অথার) – গ্রন্থকার 
11) Atmosphere (অ্যাটমোস্ফেয়ার) – বায়ুমন্ডল 
12) Appetite (এ্যাপে’টাইট) – রুচি 
13) Befall (বিফল) – ঘটা 
14) Butcher(বাচার) – কসাই 
15) Beaten paddy(বিটেন প্যাডি) – চিড়া 
16) Ban(ব্যান) – প্রতিবন্ধ 
17) Banish(ব্যানিশ) – তাড়ানো 
18) Blister(বিস্টার) – ফোস্কা 
19) Bargain(বার্গেইন) – চুক্তি করা 
20) Bait(বেইট) – টোপ 
21) Battle(ব্যাটেল) – যু’দ্ধ 
22) Brook (ব্রুক) – ছোট নদী 
23) Beckon(বেকন) – হাত দিয়ে ইশারা করা 
24) Bow (বো) – ঝুঁকা 
25) Bribe(ব্রাইব) – ঘুষ 
26) Bury(বারি) – কবরস্থ করা 
27) Bend(বেন্ড) – নোয়ানো 
28) Claim(ক্লেইম) – দাবী
29) Commodity (কমোডিটি) – পণ্য 
30) Compensation (কম্পেনসেশন) – ক্ষতিপূরণ 
31) Clutch(ক্লাচ) – আঁকড়িয়ে ধ’রা 
32) Chide (চাইড) – তিরস্কার করা 
33) Cast(কাস্ট) – নিক্ষেপ করা 
34) Cassia(ক্যাসিয়া) – তেজপাতা 
35) Cumin seed(কিউমিনসিড) – জিরা 
36) Coriander seed(করিয়ান্ডারসিড) – ধনিয়া 
37) Cinnamon (সিনামন) – দারচিনি 
38) Currant (কারেন্ট) – কিসমিস 
39) Comment(কমেন্ট) – মন্তব্য 
40) Comedy (কমেডি) – মিলনান্ত 
41) Condolence(কনডোলেন্স) – সমবেদনা
42) Condemn(কনডেম) – নিন্দাকরা 
43) Chase(চেজ) – তাড়াকরা 
44) Consent (কনসেন্ট) – সুতি 
45) Collapse (কলাপ্স) – ধ্বসেপড়া
46) Dynasty(ডিন্যাসটি)- রাজবংশ 
47) Dogma (ডগমা) – মতবাদ 
48) Divine(ডিভাইন) – স্বর্গীয় 
49) Dowry(ডাউরি) – পন 
50) Drench(ড্রেঞ্চ) – ভিজানো 
51) Densorotinous(ডেন্সোরোটিনাস) – আক্কেল দাঁত 
52) Dwell(ডোয়েল) – বাস করা 
53) Dispute (ডিসপিউট) – ঝগড়া করা 
54) Danger (ডেনজার) – বিপদ 
55) Diversity (ডাইভারসিটি) – পার্থক্য 
56) Damsel (ড্যামসেল) – অবিবাহিত মেয়ে 
57) Damage (ড্যামেজ) – আ’ঘাত 
58) Dappled (ড্যাপেলড্) – নানা রঙে রঙিন 
59) Delicious (ডেলিশিয়াস) – মজাদার 
60) Defend (ডিফেন্ড) – আত্ম’রক্ষা করা
61) Delete (ডিলেট) – মুছে ফেলা 
62) Destroy (ডিস্ট্রয়) – ধ্বংস করা 
63) Dawn (ডন) – ভোর 
64) Dwelling (ডোয়েলিং) – বাসগৃহ 
65) Enviously (এনভিয়াসলি) – ঈর্ষান্বিতভাবে 
66) Ephemeral (এফিমেরাল) – অবিনশ্বর 
67) Eunuch (ইউনাক) – খাজা 
68) Exchange (এক্সচেন্জ) – বদল 
69) Element (এলেমেন্ট) – উপাদান
70) Excavate (এক্সক্যাভেট) – খনন করা 
71) Echo (ইকো) – প্রতিধ্বনি 
72) Eligible (এলিজিবল) – নির্বাচনের যোগ্য 
73) Entity (এনটিটি) – সত্তা 
74) Erase (ইরেজ) – মুছে ফেলা 
75) Epitaph (এপিট্যাফ) – স্মৃ’তিস্তম্ভের উপর ক্ষোদিত লিপি 
76) Elect (ইলেক্ট) – বাছাই করা 
77) Edible (এডিবল) – খাওয়ার যোগ্য 
78)Embarrass (এমব্যারাস) – অ’প্রিতীকর অবস্থা
79) Evoke (এভোক) – ধরে রাখা 
80) Envy (ইনভে) – হিং’সা 
81) Fabric (ফ্যাবরিক) – কাপড় 
82) Fin (ফিন) – মাছের ডানা 
83) Flesh (ফ্লেশ) – মাংস 
84) Famine (ফ্যামিন) – দূর্ভিক্ষ 
85) Familiar (ফ্যামিলিয়ার) – চেনা 
86) Flee (ফ্লি) – পালিয়ে যাওয়া 
87) Float (ফ্লোট) – ভাসা 
88) Fog (ফগ) – কুয়াশা 
89) Fragment (ফ্র্যাগমেন্ট) – ভাঙ্গা অংশ 
90) Fortune (ফরচ্নু) – ভাগ্য 
91) Fury (ফিউরি) – ক্রোধ 
92) Flicker (ফ্লিকার) – অসমভাবে জলন্ত 
93) Garland (গারল্যান্ড) – ফুলের মালা 
94) Gnat (ন্যাট) – কী’ট 
95) Gruel (গ্রুয়েল) – ভাতের ফেন 
96) Glamour (গামা’র) – সোন্দর্য 
97) Gossip (গসিপ) – গল্প করা 
98) Gnarled (নার্ল্ড) – বাঁকানো 
99) Goblet (গবলেট) – হাতল ছাড়া বড় এক ধরনের গাস 
100) Grotto (গ্রোটো) – গুহা 
101) Gust (গাস্ট) – জো’রে ধাক্কা 
102) Gambler (গ্যামব্লার) – জুয়াড়ী 
103) Generous (জেনেরাস) – দয়াবান 
104) Garret (গ্যারেট) – চিলেকোঠা 
105) Goldsmith (গোডস্মিথ) – স্বর্ণকার 
106) Hawk (হক) – বাজপাখী 
107) Hymn (হীম) – স্ত্রোতি 
108) Helot (হিলট) – ক্রীতদাস 
109) Hasten (হেসন) – তাড়াতাড়ি 
110) Heinous (হেনাস) – ভয়ানক 
111) Hail (হেইল) – বর্ষন 
112) Hemisphere (হেমিস্ফেয়ার) – অর্ধগোলক 
113) Harass (হ্যারেস) – বির’ক্ত করা 
114) Hornet (হর্নেট) – ভিম’রুল 
115) Hollow (হলোউ) – ফাঁপা 
116) Hamper (হ্যমপার) – ক্ষতি 
117) Harbor (হারবোর) – বন্দর 
118) Haste (হেষ্ট) – দ্রুত 
119) Hammock (হ্যামক) – এক ধরনের ঝুলন্ত বিছানা
120) Hue (হিউ) – রং 
121) Harmony (হারমোনি) – একতান 
122) Husky (হাসকি) – কর্কশ 
123) Hysteria (হিসটেরিয়া) – উত্তে’জনা 
124) Hood (হুড) – সাপের ফনা 
125) Heel (হিল) – গোড়ালি 
126) Heir (এয়ার) – উত্তরাধিকারী 
127) Hump (হাম্প) – কুজ 
128) Horizon (হরিজন) – দিক চক্রবাল 
129) Heaven (হ্যাভেন) – স্বর্গ 
130) Hell (হেল) – নরক 
131) Holiness (হলিনেস) – পবিত্রতা 
132) Inspiration (ইনশপিরেশন) – প্রেরনা 
133) Imitate (ইমিটেট) – অনুকরন করা 
134) Idol (আইডল) – মূর্তি 
135) Iguana (ইগুয়ানা) – এক ধরনের গেছো টিকটিকি 
136) Immense (ইম্মেন্স) – বিরাট 
137) Itch (ইচ) – চুলকানি 
138) Ivy (আইভি) – এক ধরনের সবুজ পরগাছা 
139) Intensely (ইনটেন্সলি) – তীব্রভাবে 
140) Juvenile (জুভেনাইল) – অল্পবয়সী 
141) Jot (জট) – তাড়াতাড়ি লেখা 
142) Jockey (জোকি) – ঘোড়সওয়ার 
143) Jaw (জও) – চোয়াল 
144) Knob (নব) – হাতল 
145) Knot (নট) – জট 
146) Knock (নক) – টোকা দেওয়া 
147)Kinsfolk (কিনসফোক) – আত্ত্বীয় 
148) Lap (ল্যাপ) – কোল 
149) Layer (লেয়ার) – স্তর 
150) Larva (লার্ভা) – সদ্যজাত পোকামাকড় 
151) Legend (লেজেন্ড) – পুরানো কাহিনী 
152) Luminate(লুমিনেট) – আলো ছড়ানো 
153) Limit (লিমিট) – সীমা 
154) Livid (লিভিড) – নীলাভ রং 
155) Lure (লিউর) – টোপ 
156) Luxury (লাক্সারী) – অ’প্রয়োজনীয় বিলাস দ্রব্য 
157) Loyal (লয়াল) – বিশ্বা’সী 
158) Lynx (লিংক্স) – ব্যগ্রশ্রেনীর একধরনের পশু 
160) Middleman (মিডলম্যান) – ঘট’ক 
161) Monument (মনুমেন্ট) – মিনার 
162) Meteor (মিটিওর) – উল্কা 
163) Mansion (ম্যানশন) – বৃহদাকার বাড়ি 
164) Mare (মেয়ার) – ঘোট’কী’ 
165) Meditation (মেডিটেশন) – ধ্যান 
166) Mason (ম্যাশন) – রাজমিস্ত্রী’ 
167) Molasses (মোলাসিস) – গুড় 
168) Moustache (মোস্ট্যাচ) – গোঁফ 
169) Mercy (মা’রসি) – দয়া 
170) Modern (ম’র্ডান) – আধুনিক 
171) Motive (মোটিভ) – কারন 
172) Mute (মিউট) – শব্দহীনতা 
173) Mutton (মাটন) – ভেড়ার মাংস 
174) Mutter (মাটার) – আস্তে কথা বলা/ বিড়বিড় করা 
175) Nod (নড) – মাথা নাড়ানো 
176) Nook (নুক) – কোনা
177) Novel (নোভেল) – উপন্যাস
178) Notify (নোটিফাই) – জানানো 
179) Noxious(নোক্সিয়াস) – ক্ষতিকর 
180) Nocturnal (নকটারনাল) – নিশাচর 
181) Native (নেটিভ) – নিজদেশীয় 
182) Neglect (নেগলেক্ট) – অবহেলা করা 
183) Nature (ন্যাচার) – প্রকৃতি 
184) Naval (ন্যাভাল) – নাভি 
185) Nostrils(নোসট্রিল্স) – নাকের ছিদ্র 
186) Novelist(নভেলিষ্ট) – ঔপন্যাসিক 
187) Oath(ওথ) – শপথ 
188) Oasis(ওয়াসিস) – ম’রুদ্যান 
189) Odour (ওডোর) – গন্ধ 
190) Optimist (অ’পটিমিষ্ট) – আশাবাদি 
191) Oral (ওরাল) – মৌখিক 
192) Overthrow(ওভারথ্রো) – পরাজিত করা 
193) Octagon(ওক্টাগন) – আট বাহু বিশিষ্ট আকৃতি 
194) Provoke (প্রোভোক) – কুপিত 
195) Presage (প্রিসেজ) – পূর্বাভাস দেয়া 
196) Petal (পে’টাল) – ফুলের পাপড়ি 
197) Purchase (পারচেস) – কেনা কা’টা 
198) Purification (পিউরিফিকেশন) – শুদ্ধি করণ 
199) Palate(প্যালেট) – তাল 
200) Pore (পেয়ার) – লোমকূপ 
201) Pus (পাস) – পুঁজ 
202) Pleader (পিডার) – উকিল 
203) Plan (প্ল্যান) – পরিকল্পনা 
204) Phantom (ফ্যান্টম) – ছায়ামূর্তি 
205) Praise (প্রেইস) – প্রশংসা করা 
206) Pseudo (সিউডো) – ছদ্ম 
207) Partake (পারটেক) – অংশ নেয়া 
208) Plait (প্লেইট) – চুলের বেণী 
209) Philosopher (ফিলোসোফার) – দার্শনিক 
210) Portrait (পোট্রেইট) – ছবি 
211) Precious (প্রেশিয়াস) – মূল্যবান 
212) Petrify (পেটরিফাই) – পাথরে পরিণত করা 
213) Purity(পিউরিটি) – পবিত্রতা 
214) Qualm (কুয়াম) – নিজ স’ম্পর্কে সন্দেহ 
215) Quote (কুয়োট) – বর্ণনা করা 
216) Quench (কুয়েঞ্চ) – পিপাসা মেটানো 
217) Quicksand (কুয়িকস্যান্ড) – চো’রাবালি 
218) Quixotic (কুইকসোটিক) – উঞগট 
219) Quit (কুইট) – ত্যাগ করা 
220) Quotient (কোশেন্ট) – ভাগফল 
221) Raiment (রেমেন্ট) – পরিচ্ছদ 
222) Raft(র্যাফট) – নৌকা 
223) Render (রেন্ডার) – সমা’র্পন করা 
224) Remedy (রেমেডি) – প্রতিকারক 
225) Rouge (রোউগ) – শয়তান 
226) Risky (রিস্কি) – ঝুঁ’কিপূর্ণ 
227) Row (রোউ) – নৌকা চালান 
228) Rapid (র্যাপিড) – দ্রুত 
229) Radiate (রেডিয়েট) – আলো ছড়ানো 
230) Rage (রেইজ) – রাগ 
231) Realm (রিয়েল্ম) – জায়গা 
232) Relax (রিল্যাক্স) – আরাম করা 
233) Remove (রিমুভ) – সরানো 
234) Rhapsody (র্যাপসোডি) – সুর 
235) Rumour (রিউমা’র) – গুজব 
236) Roam (রোম) – ঘুরে বেড়ানো 
237) Ribbon (রিবন) – ফিতা 
238) Rib (রিব) – পাজর 
239) Sheepish (শিপিশ) – ভিতু 
240) Slay (স্লেই) – হ’ত্যাকারী 
241) Sociable (সোসিয়েবল) – মিশুক 
242) Solemn (সোলেম) – গম্ভীর 
243) Suckle (সাকেল) – স্তন্য পান করানো 
244) Swell (সয়েল) – স্ফীত হওয়া 
245) Slink (স্লিঙ্ক) – সরে পড়া 
246) Stride (স্ট্রাইড) – লম্বা পা ফেলে চলা 
247) Shrub (শ্রাব) – গুল্ম 
248) Severe (সীভিয়র) – প্রখর 
249) Serpent (সার্পেন্ট) – সাপ 
250) Solicitude (সলিসিটিউড) – উদ্বেগ 
251) Solitary (সলিটারি) – নির্জন 
252) Shallow (শ্যালও) – অগভীর 
253) Starve (স্টার্ভ) – উপবাস করা 
254) Sore (সোর) – ব্রণ 
255) Saffron (স্যাফরন) – জাফরাণ 
256) Sigh (শাই) – দীর্ঘ শ্বা’স ফেলা 
257) Spice (স্পাইস) – মসলা 
258) Sieve (সীভ) – চালুনি 
259) Sight (সাইট) – দৃশ্য 
260) Slaughter (স্লটার) – জবাই করা 
261) Shrine (শ্রিন) – পবিত্র কোন স্থান 
262) Stale (স্টেল) – বাসি 
263) Stink (স্টিংক) – দূর্গন্ধ ছড়ানো 
264) Seethe (সিথ) – সিদ্ধ হতে থাকা 
265) Savage (স্যাভেজ) – বণ্য 
266) Sapphire (স্যাফায়ার) – নীলা পাথর 
267) Scent (সেন্ট) – গন্ধ 
268) Scrub (স্ক্রাব) – ঘষে ঘষে মুছা 
269) Sanctuary (স্যাংকচুয়েরী) – পবিত্র স্হান 
270) Shadow (শ্যাডো) – ছায়া 
271) Shiver (শিভার) – কাঁপা 
272) Solid (সলিড) – কঠিন 
273) Sphere (স্ফেয়ার) – গোলক 
274) Sojourn (সোজান) – প্রবাসবাস করা 
275) Suspense (সাসপেন্স) – দুশ্চিন্তা 
276) Syrup (সিরাপ) – ফলের রস 
277) Sombre (সোম্বার) – শোকঘন 
278) Twilight (টুইলাইট) – গোধুলি 
279) Thrive (থ্রাইভ) – সতেজ হয়ে ওঠা 
280) Trim (ট্রিম) – সাজানো 
281) Trivial (ট্রিভিয়াল) – অধম 
282) Troublesome (ট্রাবলসাম) – ঝামেলাকর 
283) Twinkle (টুইঙ্কেল) – ঝিকমিক করা 
284) Trio (ট্রাইও) – শিক্ষানবীশ 
285) Tolarate (টোলারেট) – সহ্য করা 
286) Talent (ট্যালেন্ট) – প্রতিভা 
287) Twig (টুইগ) – গাছের ডাল 
288) Twist (টুইস্ট) – বাঁকানো 
289) Trash (ট্র্যাশ) – আবর্জনা 
290) Tomb (টম) – কবর 
291) Terminate (টার্মিনেট) – ধবংস করা 
292) Tatter (ট্যাটার) – নষ্ট হয়ে যাওয়া 
293) Triumph (ট্রায়াম্প) – বিজয়ী 
294) Turban (টারবান) – পাগড়ি 
295) Udder (আডার) – পশুর স্তন 
296) Ultra (আলট্রা) – অ’তি 
297) Utter (আটার) – উচ্চারন 
298) Unworthy (আনওর্দি) – অযোগ্য 
299) Ultimate (আলটিমেট) – শেষ 
300) Ulcer (আলসার)– ক্ষত 
301) Vague (ভেগ) – অস্পষ্ট 
302) Valid (ভ্যালিড) – গহণযোগ্য 
303) Vessel (ভেসেল) – পাত্র 
304) Vehicle (ভিহিকল) – যান 
305) Vanity (ভ্যানিটি) – মিথ্যাগর্ব 
306) Value (ভ্যালু) – মূল্য 
307) Voyage (ভয়েজ) – ভ্রমণ 
308) Vulture (ভালচার) – শকুন 
309) Weave (উইভ) – বোনা 
310) Wring (রিং) – মোচড়ানো 
311) Widow (উইডোউ) – বিধবা 
312) Wander (ওয়ান্ডার) – উদ্দেশ্যহীণভাবে ঘোরা 
313) Wig (উইগ) – পরচুলা 
314) Whirl (উইর্ল) – ঘুরা 
315) Woe (ঔ) – দুঃখ 
316) Wrist(রিষ্ট) – কব্জি 
317) Wry (রাই) – বক্র 
318) Xenophobia (জেনোফোবিয়া) – বিদেশীদের প্রতি ঘৃ’ণা 
319) Xylophone (জাইলোফোন) – এক ধরনের বাদ্যযন্ত্র 
320) Xanthic (জ্যানথিক) – পিতবর্ণ 
321) Xylography (জাইলোগ্র্যাফি)- কাঠে খোদাই করা বিদ্যা 
322) Yawn (এয়ান) – হই তোলা 
323) Yarn ইয়ার্ন) – সুতা 
324) Yolk (ইয়োক) – ডিমের কুসুম 
325) Yelp (ইয়েলপ) – চি’ৎকার করা 
326) Zodiac (জোডিয়াক) – রাশিচক্র 
327) Zoom (জুম) – অ’ত্যন্ত দ্রত বেগে চলা 
328) Zeal (জিয়েল) – অগ্রহ 
329) Zig-Zag (জিগ জাগ) – আঁকাবাঁকা 
330) Zest (জেস্ট) – উৎসাহ 
331) Zoologist জিউলোজিস্ট) – প্রাণীতত্ত্ববিদ

ধৈর্যবান মেধাবীরাই সাফল্যের প্রকৃত দাবিদার

জীবন যুদ্ধে চরম বিপর্যস্ত আমার এক বড় ভাই বলেছিলেন, ভেসে যাওয়া নদী আর তার মধ্যে নাকি কোনো পার্থক্য নেই। বাস্তবতার নিয়মে নৌকার ন্যায় লাগামহীন ভেসে চলেছেন এঘাট থেকে ওঘাটে। বি এ পাশ করে প্রত্যাশিত চাকুরি পাওয়ার কথা থাকলেও এখন তার এম এ কমপ্লিট। অথচ, চাকুরি নামক সোনার হরিণ তার আজও জুটেনি। আসলে, আঠার বছরের পড়াশোনার পরেও যারা একটা কর্মের বিধান করতে পারে না, ঠিকঠাক পড়ালেখা না করতে পারলে ওয়ার্কসপই তাদের জন্য উত্তম। কেননা, আঠার বছর পড়াশোনা করেও বসে থাকার চেয়ে এই আঠার বছরে দুইচারটা ওয়ার্কশপের মালিক হওয়া যেত। চাকুরির এই প্রতিযোগিতা আমি, আপনিই তৈরী করেছি। সবাইকেই কেন ডাক্তার, ইন্জিনিয়ার হতে হবে? সব গাড়ি এক লাইনে চললে জ্যাম তো হবেই। অথচ, যে যার মত করে আলাদা লাইনে চললে কোনো সমস্যা হত না। এনিয়ে দেশকে দোষারোপ করার পূর্বে প্রত্যেকেরই অন্তত একবার ভাবা উচিৎ। দুনিয়ায় কর্ম ক্ষেত্রের অভাব নেই। শহরের রাস্তার পাশে যে ছোটরাস্তাটা থাকে সেখানে ছোট্ট একটা বাতির নিচে কিছু জিনিষপত্রের বেঁচা কেনাও কয়েকটা জীবন বাঁচিয়ে দিচ্ছে। পরিশ্রম করার মানসিকতা না থাকলে কোথাও ঠাঁই হবে না। উপযুক্ত প্রার্থীদের মূল্যায়ন হবেই। সেটা কেবল সময়ের ব্যপার। অনুপযোগী মানুষ গুলোর একই লাইনে চলে আসাটা কেবল লাইনটাই বড় করে মাত্র, তাদের আটকাতে পারে না। লক্ষ্যটা কেবল সাফল্যের দিকেই থাকা উচিৎ। জন্মটা যেখানেই হোক, কর্মটা যেন ভালো হয় সেটাই যেন লক্ষ্য হয়ে দাঁড়ায়। ওয়ার্কশপ খারাপ জায়গা না। প্রতিটা কর্মকে সম্মান করলে আমাদের এই দুর্দিন দেখতে হত না। 'আমি লক্ষ টাকাতেই চাকুরি করব, নতুবা কিছুই করব না।' আমাদের এই আত্নঘাতি ভ্রান্ত ধারনা থেকে বেড়িয়ে আসতে হবে। কিন্তু আমাদের এটা কে বুঝাবে? ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে না দিয়ে একটু পরিশ্রম করুন। সফলতা একদিন ঠিকই ধরা দিবে। কেননা, সফল-বিফলতার চাবিটাত আপনারই হাতে।

বাঙালিরা সত্যিই এক অলস জাতী। আমিও নিশ্চয় এর বহির্ভূত নই। যাদের স্বপ্ন আকাশ ছোয়ার কিন্তু কাজের বেলায় তার কিছুই নেই। কাল-মহাকাল ধরে অলসতার চর্চা করতে করতে এটাই এখন আমাদের অভ্যাসে  পরিনত হয়েগেছে আর মিশেগেছে প্রতিটা রক্ত কণিকায়। তাদের এই অলসতার প্রাইশচিত্য করছে আমাদের যুব সমাজ! অনুকরণপ্রিয়তা আজ আমাদের ধ্বংস করে দিল। নামিয়ে দিল সভ্যতার নিম্নস্তরে। আমরা কথায় বিশ্বাসী হলেও, কাজে বিশ্বাসী নই। স্বপ্ন কিংবা ইচ্ছে পূরনে আমাদের যে দীর্ঘসূত্রতা, সেটা  আমাদের আরো একধাপ পিছিয়ে দিল। সভ্যতার চরমে উঠার একমাত্র হাতিয়ার যে পরিশ্রম, এটা আমরা বুঝিনা। কোনো রকম বেঁচে থাকতে পারলেই যেন হলো। আর এই প্রবণতা দিন দিন আমাদের গ্রাস করছে। ডুবিয়ে দিচ্ছে কিছু সুপ্ত স্বপ্ন আর বন্ধ করে দিচ্ছে নতুন দিগন্তের পথে সৃষ্টি হওয়া সরু পথটাও।

আমাদের পরাজয়ের পেছনে একটা কারণ দাঁড়া করানো যায়। আমরা যখন কোনো স্বপ্ন দেখি, তখন অনেক বড় স্বপ্ন দেখি। আমাদের পরিবেশ আমাদের দেখতে বাধ্য করে অনেকটা। কিন্তু যখন আমরা আমাদের লক্ষে পৌছাতে পারি না।  শুরু হয় হতাশা। এই হতাশা চারদিক থেকে ঘীরে ধরে আমাদের। অথচ, নিজেদের যোগ্যতা সম্পর্কে একটাবারও জানা হয়নি। প্রশ্ন করা হয় নি, আমরা কতটুকু জানি বা আমাদের জানার পরিধি ঠিক কতটা প্রশস্ত। আমার মতে এমন স্বপ্ন দেখা উচিৎ নয় যেটা আমাদের নিজেদের পক্ষে বাস্তবায়ন করা অসম্ভব। স্বামর্থের বাইরে স্বপ্ন দেখাটা আমার চোখে এক প্রকার অপরাধই। যার শাস্তি স্বরূপ আসে হতাশা। প্রতিদান দিতে হয় নিজেকে, পরিবারকে। অথচ, যে সমাজ আমাদের আকাশ ছোঁয়ার স্বপ্নটা দেখিয়েছিল তারা এখন ধরা ছোঁয়ার বাইরে। এমন স্বপ্ন দেখবইবা কেন যা বাস্তবায়ন করা অসম্ভব। অনিশ্চিত প্রত্যাশার চেয়ে,হাতে পাওয়া অল্প কিছুটাও যে অনেক ভাল সেটা আমাদের কে বুঝাবে?  সুতরাং, প্রথমে নিজেকে প্রশ্ন করুন, কতটুকু পারবেন। আকাশ ছোয়ার স্বপ্ন সবার পূর্ণ হয় না, হবেও না। আমি আপনি সেই পথ চেয়ে বসে থাকলে কিছুই হবে না। কাউকে স্বপ্ন দেখাতেও একবার ভেবে নিয়েন। তার যোগ্যতার হিসেব কষেই পথ দেখিয়েন। এতে দুজনেরই মঙ্গল হবে। নিজের স্বামর্থের মধ্যে কিছু করুন, করার চেষ্টা করুন। ইনশাল্লাহ ভাল থাকবেন। হতাশা আপনার ছায়াও মাড়াবে না।

'সফলতা' চারটি কথার ফুলঝুরি নয়, যে মুখে বললেই হয়ে যাবে। সফলতা এমনও নয়, যে পাহাড় কেটে নদী বানাতে হবে। সফলতা আসলে একটা ব্যতিক্রমী বিষয়। তার চেয়েও ব্যতিক্রমী বিষয় হলো আমাদের চিন্তা চেতনা। মূলত এটাকে কে কিভাবে নেয় সেটাই মূল বিষয়।একজন দোকানদারের একদিনে এক হাজার টাকা আয় করা তার কাছে একটা যুদ্ধ জয়ের সমান। আর, তার কাছে এটাই সফলতা। কারো কাছে এই এক হাজার টাকাই আবার সামান্য কিছু। সফলতাটা আসলে একটি মনস্তাত্ত্বিক পরিতুষ্টির বিষয়। যেখানে একটা মানুষের প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র প্রত্যাশার স্বার্থক বাস্তবায়নই তার কাছে সফলতা। সফলতা ঠিক যেমন ছোট হতে পারে ,আবার  এর বিস্তৃতি হতে পারে আকাশ সমান। আমার কাছে কঠোর পরিশ্রমের পর কোন একজনের স্বপ্ন পূরণ হবার ঘটনাটাই সফলতা। সফলতাটা মূলত কোনো একটি পরিশ্রমের পারিশ্রমিকস্বরূপ। যেখানে প্রত্যাশিত কিছু একটা পাওয়ার জন্য কোনো একজন কলুরবলদের মত পরিশ্রম করে দিনশেষে তার যথোপযুক্ত প্রাপ্যটা পায়। তার কাছে এটাই তার সফলতা। বার বার অকৃতকার্য হওয়া ছাত্রটির নিকট টেনেটুনে কৃতকার্য  হওয়াটাই হলো সফলতা। কিন্তু, বর্তমানে মানুষ ভাবে ভিন্ন কিছু। আমাদের স্বপ্ন আকাশ ছোঁয়ার। কিন্তু পরিশ্রমের বেলায় কারো খবর নেই। স্বপ্ন বাস্তবায়নে কোনো কার্যকরী পদক্ষেপ নিতে আমাদের দেখা যায় না। অথচ, দিনশেষে এই মানুষ গুলোই নিজেদের ব্যর্থ বলে জাহির করে। দিনে দিনে ব্যর্থতাটাও একটা সাধারণ বিষয়ে পরিনত হয়েগেছে। যেখানে কেউই এই ব্যর্থতার দুর্নামগুচাতে এগিয়ে আসে না। এক পা এগোয় তো দুই পা পিছিয়ে যায়। সফলতা অর্জনে যেটুকু ধৈর্য প্রয়োজন সেটুকুই আমাদের নেই।  অপেক্ষার প্রহর আর কঠোর পরিশ্রমের পর নিজের ধৈর্যের অগ্নি পরীক্ষা কয়জনই বা দিতে পারে ? সফলতা তাদেরই পাওয়া উচিৎ যারা অন্তত ধৈর্যের পরীক্ষায় অংশগ্রহণের ইতিবাচক মন মানসিকতা রাখে। সফলতা অর্জনে শেষ লক্ষে পৌঁছাতে আমাদের ধৈর্যশীল হওয়া উচিৎ। শূন্য থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বিষয়টাকে একাধিক ভাগে ভাগ করে একটু একটু করে এগুলেই দিনশেষে সফলতা ধরা দেবে। ধৈর্যবান মেধাবী এবং পরিশ্রমীদের সফলতা কেবল সময়ের ব্যাপার মাত্র।

মো. রাফছান আহমেদ
মেরিন সায়েন্স
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়